
রফিকিয়া মাদরাসা’র প্রতিষ্ঠাতা মাওলানা নূরুল আমীন কাজীর ইন্তেকাল। নিউজ জি
ঢাকাস্থ সাভারের আশুলিয়ায় অবস্থিত তাহফিজুল কুরআন ও ইসলাম মিশন শিক্ষা প্রতিষ্ঠান ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’র প্রতিষ্ঠাতা, জমিদাতা ও মোতাওয়াল্লি আলহাজ মাওলানা নূরুল আমীন কাজী (রহ.) ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৪ ঈং তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্প, সুরকার, শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও মিডিয়া প্রফেশনাল ফাহিম ফয়সালের সম্মানিত পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা নূরুল আমিন কাজির মৃত্যুতে দেশ-বিদেশ এবং সঙ্গীতের বহু মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাবার জন্য দোয়া চেয়ে ফাহিম ফয়সাল বলেন, আমার আব্বা মাওলানা নূরুল আমিন কাজি বহুদেশ ভ্রমণ করেছেন। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। জীবদ্দশায় তিনি দেশে-বিদেশে দ্বীন ইসলামের খেদমতে বিশেষ অবদান রেখেছেন। গরীব-অসহায় মানুষের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি ঢাকার সাভারে আশুলিয়ায় অবস্থিত ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’ খেজুরটেক এর জমিদাতা, প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
আলহাজ মাওলানা নূরুল আমীন কাজী (রহ.) বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও একজন সম্মানিত ইসলামি ব্যক্তিত্ব। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানকালে সাদাকায়ে জারিয়া, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের নিয়তে তিনি তার পিতার নামানুসারে ঢাকাস্থ সাভারের আশুলিয়ায় অবস্থিত খেজুরটেক এলাকায় জমি ক্রয় করে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন তাহফিজুল কুরআন ও ইসলাম মিশন প্রতিষ্ঠান ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’। জীবদ্দশায় তিনি দ্বীন ইসলামের খেদমতে প্রচুর দান সাদাকাহ করে গেছেন। দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি তিনি আল্লাহর জিম্মায় চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান, পাঁচ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’ প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি আধুনিক ও ইসলামী শিক্ষা গ্রহণ করে অসংখ্য হাফেজে কুরআন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে এর পাঠদান চলছে। যার ফলশ্রুতিতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের আশায় দেশ, জাতি ও দ্বীন ইসলামের খেদমত করে আসছে। প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্টের জন্য মাদরাসার শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইতিমধ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিন বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আলহাজ মাওলানা নূরুল আমীন কাজী (রহ.) এর ছোট ছেলে জনাব ফয়সাল আমিন কাজী, ফাহিম ফয়সাল নামে সুপরিচিত। তিনি একজন শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও মিডিয়া প্রফেশনাল। জনাব ফাহিম ফয়সাল বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি মাল্টিমিডিয়া এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উপর নিবিড় গবেষণা করেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় রয়েছে তার সরব পদচারনা। বাংলাদেশের শিক্ষা, ক্রিয়েটিভ ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে বিশ্বমানে উন্নিত করার জন্য উচ্চতর গবেষণা করছেন তিনি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে তার গতিশীল ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং এর বাস্তবায়নে ফাহিম ফয়সালের নীতিগুলি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ফাহিম ফয়সাল একজন মাল্টিমিডিয়া এবং ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কপিরাইট-ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি-মিডিয়া ইন্ডাস্ট্রির গবেষক-বিশ্লেষক-পরামর্শদাতা, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও রাজনৈতিক বিশ্লেষক, টিভি অনুষ্ঠান পরিচালক/প্রযোজক, কলাম লেখক, সঙ্গীতজ্ঞ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী।
Source: NewsG24