• +880 1985-120568
  • khejurtekrafiqiamadrasha@gmail.com
  • Khejurtek, Ashulia, Savar, Bangladesh
News
সংগীতশিল্পী ফাহিম ফয়সালের পিতার ইন্তেকালে শোক । আরটিভি

সংগীতশিল্পী ফাহিম ফয়সালের পিতার ইন্তেকালে শোক । আরটিভি

বিশিষ্ট সংগীতশিল্পী, আইটি উদ্দোদৌক্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও দৈনিক সময় এর নির্বাহী সম্পাদক ফাহিম ফয়সাল এর পিতা বিশিষ্ট আলেমে দ্বীন ও জনসেবক জনাব মাওলানা নূরুল আমিন কাজি গত ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ মেয়ে, পুত্রবধূ, মেয়ে জামাই, নাতি, নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বহুদেশ ভ্রমণ করা মহান এ ব্যক্তিত্ব জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। গরীব, অসহায় মানুষের জন্য সবসময় সাহাজ্যের হাত বাড়িয়েছেন। জীবদ্দশায় তিনি দেশে-বিদেশে দ্বীন ইসলামের খেদমতে বহু অবদান রেখেছেন। তিনি সাভারে আশুলিয়ায় রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা এর প্রতিষ্ঠাতা। যা তিনি প্রতিষ্ঠার পর ওয়াক্ফ করে গেছেন।

তার মৃত্যুতে দেশ বিদেশের বহু স্বনামধন্য মানুষ গভীর শোক প্রকাশ করে দোয়া করেছেন। তাদের মধ্যে রয়েছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, সময় সম্পাদক সাঈদ চৌধুরী (লন্ডন), রানা তাসলিম উদ্দিন (পর্তুগাল), শাহ আলম কাজল (পর্তুগাল), অধ্যাপক ড. উপল তালুকদার (ঢাবি), আরিফ আহমেদ (সহযোগী অধ্যাপক), উপসচিব মুহাম্মদ রায়হানুল হারুন, উপসচিব মোঃ নোমান হোসেন প্রিন্স, হাসান ফারুক (সহকারি সচিব), সাংবাদিক আকিদুল ইসলাম (অস্ট্রেলিয়া), সংগীতশিল্পী নকীব খান, সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ, গীতিকবি গোলাম মোর্শেদ, গীতিকবি হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী কনকচাঁপা, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীতশিল্পী গোলাম মাওলা, সংগীতশিল্পী লিটন হাফিজ চৌধুরি, অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী, সাংবাদিক এম জহিরুল ইসলাম (ডেইলি পোস্ট), সাংবাদিক মনজুর কাদের জিয়া (প্রথম আলো), সাংবাদিক মনসুর হেলাল (প্রতিদিনের সংবাদ), এইচএসএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত, এসপি মারুফ আব্দুল্লাহ (ডিএমপি), এডিসি ফজলুর রহমান (ডিএমপি), এডিসি মোঃ জুনায়েদ আলম সরকার (ডিএমপি), এডিসি হাসান মুহতারিম (ডিএমপি), সাংবাদিক কামরুল হাসান দর্পন (ইনকিলাব), গীতিকার অনুরূপ আইচ, চিত্রপরিচালক মনজুরুল ইসলাম মেঘ, ব্যারিস্টার রফিকুল ইসলাম জনি, সাংবাদিক শিল্পী হোসাইন, ইঞ্জিনিয়ার আহসান বিন বাশার, সাংবাদিক আরিফ হোসাইন (যুক্তরাষ্ট্র), সাংবাদিক তালাত মাহমুদ (নেক্সাস টিভি), মেহেদী হাসান (সহকারী অধ্যাপক, ঢাবি), খালেদ সোহলে (সহকারী অধ্যাপক), মিজানুর রহমান আশিক (সহকারী অধ্যাপক), মো. সালাহ উদ্দীন (সহকারী অধ্যাপক), খালেদ আশরাফী (কানাডা), গীতিকার বাপ্পি খান, গীতিকার নিহার আহমেদ, কবি আবিদ আজম (চ্যানেল নাইন), সংগীতশিল্পী নূরজাহান আলীম, সংগীতশিল্পী মুনায়েম বিল্লাহ, সংগীতশিল্পী লোপা হোসেইন, সংগীতশিল্পী আমিরুল মোমেনীন মানিক, অভিনেতা রাসেল মিয়া, সাংবাদিক মোত্তাসিম বিল্লাহ মাসুম, সংগীতশিল্পী এমআই মিঠু, সংগীতশিল্পী শেখ মহসিন, মাসুদুল হাসান রনি (কানাডা), সোহলে মোশতাক (সহকারী অধ্যাপক), সংগীতশিল্পী মনি জামান, সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, আনিস রহমান (দীপ্ত টিভি), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), হাফেজ মাওলানা মনিরুল হক নাজমুল, এসএম নাজমুল হক (বিজয় টিভি), কবি সাইয়েদ জামিল, গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, আলোকচিত্রী মো. নাসির উদ্দীন (যুক্তরাষ্ট্র), আজাদ মহসীন (সহকারী অধ্যাপক), ব্যাংকার মবিন মাসুদ, সংগীতশিল্পী জয় শাহরিয়ার, নাট্যকার হুসনে মোবারক, সাংবাদিক রাসেল মাহমুদ, আলোকচিত্রী নূর ই আলম, কাজী টিপু (ইতালি), সংবাদ পাঠক নাসির উদ্দীন আয়ূব, শাহ আলম মাস্টার, ফখরুদ্দিন চিশতী, অ্যাডভোকেট হাসান-আল-মাহমুদ আরিফ পাটওয়ারী, কবি নাজমুস সায়াদাত, সাংবাদিক আলী আজম (আজকের পত্রিকা), সাংবাদিক ইলিয়াস হোসেন (দৈনিক যুগান্তর), সাংবাদিক বিপুল হাসান (আরটিভি), সাংবাদিক মঈনুল হক রোজ, সাংবাদিক তৌহিদ মিন্টু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন, গীতিকার রনিম রহমান, ওয়াহিদুল ইসলাম শুভ্র (দীপ্ত টিভি), সাংবাদিক তারেক বিন ফিরোজ (খবরের কাগজ), সাংবাদিক অপূর্ণ রুবেল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, গীতিকার সিরাজুম মুনীর, সংগীতপরিচালক জাহিদ বাশার পঙ্কজ, সংগীত পরিচালক অনু মোস্তাফিজ, সাংবাদিক ফয়সাল রাব্বিকীন, সাংবাদিক ফারুকে আজম (এটিএন নিউজ) প্রমুখ।

মরহুম মাওলানা নূরুল আমিন কাজি’র কনিষ্ঠ ছেলে সংগীতশিল্পী জনাব ফয়সাল আমিন কাজী, ফাহিম ফয়সাল নামে সুপরিচিত। যিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, সংগীতশিল্পী, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক হিসেবে দেশ-বিদেশে ও গণমাধ্যমে বেশ জনপ্রিয় মুখ। তার পিতার রুহের মাগফেরাত কামনা করে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। জনাব ফাহিম ফয়সাল বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি মাল্টিমিডিয়া এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উপর নিবিড় গবেষণা করেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় রয়েছে তার সরব পদচারনা। বাংলাদেশের শিক্ষা, ক্রিয়েটিভ ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে বিশ্বমানে উন্নিত করার জন্য উচ্চতর গবেষণা করছেন তিনি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে তার গতিশীল ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং এর বাস্তবায়নে ফাহিম ফয়সালের নীতিগুলি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ফাহিম ফয়সাল একজন মাল্টিমিডিয়া এবং ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কপিরাইট-ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি-মিডিয়া ইন্ডাস্ট্রির গবেষক-বিশ্লেষক-পরামর্শদাতা, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও রাজনৈতিক বিশ্লেষক, টিভি অনুষ্ঠান পরিচালক/প্রযোজক, কলাম লেখক, সঙ্গীতজ্ঞ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী।

Source: RTV